লামা সংবাদদাতা:
লামায় পাহাড় ধস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও আগাম সতর্কতামূলক র্যালী ও কর্মশালা অনুষ্ঠিত। সোমবার এ উপলক্ষ্যে এক সভায় বক্তারা বলেন, উপজেলার বিভিন্নপ্রান্তে ব্রিকফিল্ড তৈরির কাজে পাহাড় নিঁধন হচ্ছে। ইটভাটায় ও তামাক প্রক্রিয়ায় জ্বালানী হিসেবে কাঠপোড়ানোর ফলে পাহাড়গুলোতে সবুজের আচ্ছাদন নেই। একই সাথে পাহাড়ী ছড়া-নালা থেকে অপরিকল্পিতভাবে পাথর, বালু আহরণের কারণেও বিগত দিনে এই উপজেলায় পাহাড় ধসের ঘটনায় বহু লোক প্রাণ হারিয়েছে। এই বাস্তবতায় পাহাড় কর্তন ও উজাড় রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ সংশ্লিষ্ট আইনের প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। র্যালিত্তোর কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) সাইদ ইকবাল, কৃষি অফিসার নুরে আলম, মৎস্য অফিসার রাশেদ পারভেজ, উপজেলা ইঞ্জিনিয়ার মোবারক হোসেন, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া ও লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথী চাকমা বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক বিপ্লব কান্তি নাথ, সদর রেঞ্জ অফিসার হারুন-অর-রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম, এসঅই মামুন, সদর ইউপি. চেয়ারম্যান মিন্টুকুমার সেন, গজালিয়া ইউপি. চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, সরই ইউপি, চেয়ারম্যান ফরিদুল আলম প্রমুখ।
