বার্তা পরিবেশক :ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) টেকনাফ ইউনিট এর “বার্ষিক সভা এবং নির্বাচন” ২০১৮ সংগঠনের সভাপতি জামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সাধারন সম্পাদক সরোয়ার কামালের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ফারিয়ার ১ম সহসভাপতি আবু সুফিয়ান,বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ফারিয়া সহ অর্থ সম্পাদক নুরুল কবির এবং কক্সবাজার জেলা ফারিয়া সহসভাপতি জিল্লুর রহিম। স্বাগত বক্তৃতা করেন নুরুল ইসলাম, রাশেদুল হক, আ:রহমান রনি, মো: ছিদ্দিক, খালেক সর্দার প্রমুখ। বিদায়ী কমিটির কার্যক্রম আলোকপাত করে বক্তব্য রাখেন বিদায়ী সাংগঠনিক সম্পাদক ওমর সালেহীন। সভাশেষে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি গঠিত হয়, এবং অবাধ নিরপেক্ষ সুষ্ঠু সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্টিত হয়।এতে নাভানা ফার্মার সিনিয়র কলিগ আবদুর রহমান সর্বোচ্ছ ৫৭ ভোট পেয়ে সভাপতি, ইবনেসিনা ফার্মার কলিগ সরোয়ার কামাল ৫৫ ভোট পেয়ে সেক্রেটারি এবং শরীফ ফার্মার কলিগ আবু বক্কর ৫১ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিজয়ী নেতৃবৃন্দকে পুষ্পমাল্য দিয়ে বরন করে নেন বিদায়ী নের্তৃবৃন্দ। শেষে বিজয়ী নের্তৃবৃন্দ কেন্দ্রীয় ফারিয়া নেতৃবৃন্দের সহিত পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।
বার্তা প্রেরক:-
আবু সুফিয়ান- ১ম সহসভাপতি
বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া,ঢাকা।
০১৮১৭০৪৭৯৬৮।
