প্রকাশিত সংবাদে শামলাপুরের হানিফ ও আব্দুল হাকিমের প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

গত ৫ এপ্রিল একটি অনলাইন পোর্টালে আমাদেরকে জড়িয়ে সংবাদ প্রচার করা হয়েছে আমরা নাকি ইয়াবা নিয়ে চট্টগ্রামে পুলিশের হাতে আটক হয়েছি। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদীত।
আসলে আমরা এক ব্যক্তিকে বিদেশ গমনের জন্য এয়ারপোর্টে পৌঁছে দিতে গিয়েছিলাম। আমাদের কতক শত্রুমহল আমাদের হয়রানীতে ফেলার জন্য আমাদের গতিবিধি অনুসরন করে আমাদের ইয়াবা আছে বলে পুলিশকে খবর দেয়। পুলিশ তদন্ত করে কিছু না পেয়ে আমাদেরকে ছেড়ে দেয়। আমরা সেদিনই বাড়িতে চলে আসি। আমার ইয়াবা ব্যবসায়ী উল্লেখ করে যে সংবাদটি প্রচার করা হয়েছে তা ঢাহা মিথ্যা সংবাদ বৈ আর কিছুই নয়।
যে বা যারা সংবাদটি প্রচার করিয়েছে মুলত তারাই ইয়াবা ব্যবসায়ী হতে পারে। আমরা সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী
মোঃ হানিফ ও আব্দুল হাকিম
শামলাপুর, বাহারছড়া।