হেলাল উদ্দিন : হ্নীলায় শত্রæতাবশত ৪ একর লবণ মাঠের পলিথিন কেটে তছনছ করেছে প্রতিপক্ষের লোকজন। এতে আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
জানা যায়,২ এপ্রিল সকাল সাড়ে ৬টারদিকে উপজেলার হ্নীলা রঙ্গিখালী লামার পাড়ার মৃত দুদু মিয়ার পুত্র হামিদুল হক, ছৈয়দুর রহমানের পুত্র শাহ আলমের মালিকাধীন ১২ কানি জমির চাষকৃত লবণ মাঠের লবণ ও পলিথিন শত্রæতাবশত স্থানীয় দুদু মিয়ার পুত্র মোহাম্মদ সলিম, মোঃ তৈয়ব, জাকের, বক্করের পুত্র নবী হোছন, জামাল হোছন, হামিদ হোছন, হাছিমের পুত্র বেলাল উদ্দিন, আখতার হোছন কালু, আবু শামার পুত্র মাঈন উদ্দিন, দেলোয়ার, মোক্তার মিলে কেটে তছনছ করে দিয়েছে। এতে লবণ ও পলিথিনসহ আড়াই লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে চাষী দাবী করেন। এই ব্যাপারে স্থানীয় মেম্বারের নিকট বিচার দায়ের করা হলেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় লোকজন জানায়, এই জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। আদালত রায় দেওয়ার পূর্বেই উপরোক্তরা অভিযুক্তরা এই ন্যাক্কারজনক ঘটনার আশ্রয় নিয়েছে। এই ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
