নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে গত ৩দিনধরে সোর্স পরিচয়ী সেলিম অপহৃত : পরিজনকে হুমকির অভিযোগ!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে সোর্স পরিচয়ী অস্ত্র ও মাদক কারবারী সিন্ডিকেটের এক সময়ের সদস্য সেলিম গত ৩দিনধরে অপহৃত হয়েছে। তাকে খুন করে লাশ পুঁতে ফেলার গুজব ছড়িয়ে পড়লেও মামলা না করার হুমকিতে নিরাপত্তাহীন পরিবার। এই বিষয়ে লোকমুখের খবরে আইন-শৃংখলা বাহিনী তৎপর থাকলে সুনির্দিষ্ট কোন তথ্য না পেয়ে তারাও বিব্রতকর অবস্থায় রয়েছে।
অনুসন্ধানে জানা যায়,গত ৩রা নভেম্বর বিকাল সাড়ে ৪টারদিকে রোহিঙ্গা ক্যাম্প ২৬এর শালবাগান ক্যাম্প পাহাড় সংলগ্ন সি-ব্লকের ৮শ ২৫ নং রোমের আব্দুল আমিনের পুত্র ডাকাত জকির, মাহমুদুল হাসান, হামিদ মাঝি, খাইরুল আমিন, লেদা এলাকার জনৈক সোনা মিয়ার পুত্র বি-ব্লকের সালমান শাহ (২২) গ্রুপের সদস্য একই ব্লকের কালা মিয়া মিস্ত্রীর পুত্র আনোয়ার হোসেন (১৯),ই-ব্লকের হারুনের পুত্র মোঃ শাহ (২০) ও সি-ব্লকের নুর আলমের পুত্র ফয়েজ (২১) সহ ১৫/২০ জনের একটি গ্রুপ আইন-শৃংখলা বাহিনীর সোর্স সন্দেহে ই-ব্লকের ৯২৩শেডের ৪নং রোমের মোহাম্মদ ছিদ্দিকের পুত্র মোহাম্মদ সেলিম (২৫) কে অপহরণ করে গভীর পাহাড়ে নিয়ে যায়।
এদিকে গোপনীয় একটি সুত্রের দাবী নেওয়ার পর পরই তার বুকে ৫ রাউন্ড গুলিবর্ষণ করে। তবুও সে নড়াচড়া করায় অপহরণকারী চক্রের সদস্যরা ক্ষেপে বলে তুই দালালের পরান এত শক্ত কেন? তুই কি বিড়ালের মাংস খাও বলে বড় দা দিয়ে কেটে দুভাগ করে মৃত্যু নিশ্চিত হওয়ার পর পরই জানাজা না পড়েই মাটিতে পুঁতে ফেলে বলে ডাকাত চক্রের গোপনীয় আলাপকালে এই তথ্য বেরিয়ে আসে। এদিকে সেলিমকে অপহরণের খবর পেয়ে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা পাহাড়ে দফায় দফায় উদ্ধার অভিযান চালালেও সেলিমকে উদ্ধার অথবা হদিস পায়নি।
এই ব্যাপারে অপহৃত হয়ে নিখোঁজ সেলিম পরিবারের লোকজনের সাথে কথা বলার চেষ্টা করলেও আতংকে কেউ মুখ খুলতে রাজি হয়নি।
নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশের এসআই মনিরুল ইসলাম জানান,এই ধরনের একটি ঘটনা শুনেছি তবে ঘটনাটি আদৌ সত্য কি নাটকীয় তা স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছেনা। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
আর রোহিঙ্গাদের বার বার এই ধরনের লোমহর্ষক কান্ড কারখানা স্থানীয় বাংলাদেশী জনসাধারণের মধ্যে বিরূপ প্রভাব ফেলায় ক্রমশ স্থানীয়রাও হিংস্র হয়ে উঠতে পারে বলে আশংকা করা হচ্ছে। ##