হাসান টিটু : রব্বি হাবলি মিনছ ছুয়ালিখিন ; এই পৃথিবীতে গরুর পেট দিয়ে বের হলে গরু হয়ে যায়, ছাগলের পেট দিয়ে বের হলে ছাগল হয়ে যায়,মুরগীর পেট দিয়ে বের হলে মুরগী হয়ে যায়, কিন্তু মানুষের পেট দিয়ে বের হলে মানুষ হয়ে যায়না, এইটা মানুষ করতে হয়, মানুষ বানাতে হয়,আমরা খালি চোখে যা দেখি সবাই মানুষ না, এইটা জনসংখ্যা।
(” বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ”)
আমাদের সন্তান সন্তুতি কে মানুষের মত মানুষ বানাতে হবে, কিভাবে মানুষের মত মানুষ বানাবে তা নিয়ে বর্তমানে মা বাবা উদ্ধিগ্ন কিভাবে ছেলে মেয়ে কে মানুষের মত মানুষ করবে, সব মা বাবাই চাই তার ছেলে মেয়ের উজ্জল ভবিষ্যৎ, কোন বাবা মা চাইনা
তার ছেলে মেয়ে টেন্ডারবাজ হোক, চাঁদা বাজ হোক, ধর্ষক হোক, এসিড় নিক্ষেপ কারি হোক, সব মা বাবাই চাই তার ছেলে মেয়ে মানুষের মত মানুষ হোক,
আজকে কিছু কথা বলবো কিভাবে ছেলে মেয়ে কে মানুষের মত মানুষ করবো তা নিয়ে, মা বাবা ভাল সন্তান সন্তুতি পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে ছেলে মেয়ের জন্য ভাল মায়ের ব্যবস্থা করা। মা হচ্ছে প্রোডাকশন হাউস, মানে ফেক্টোরী, ফেক্টোরী যদি ভাল হয়, তার প্রোডাকশন ভাল হবে, অর্থাৎ বাল্য বিয়ে করা যাবেনা, মেয়ের বয়স কমপক্ষে ১৮ আটার বছর পূর্ন হতে হবে, ২০ বিশ বছরের আগে সন্তান নেয়া যাবেনা, যদি এর ব্যতিক্রম হয়, অপরিপূর্ণ মা অপরিপূর্ণ সন্তান প্রসব করবে, ২০ বছর আগে যে মা সন্তান গ্রহন করবে, বা প্রসব করবে সে মা হবে ঝুকি পূর্ন মা, সন্তান প্রসবকালীন বিপদ হতে পারে,,উক্ত মায়ের শরীর দ্রুত ভেংগে যাবে, নব জাতক বিকলঈ হতে পারে, সন্তান প্রসব করার পর যথা সম্ভব দ্রুত
১ একঘন্টার মধ্যে শাল দধ খাওয়াতে হবে, পবিত্র কোরআন মজিদে সুরা বাকারা এরমধ্যে আল্লাহ পাক বলেছেন, সন্তান সন্তুতি কে পরিপূর্ণ ২ দুই বছর মায়ে বুকের দুধ খাওয়াতে হবে।
কথায় আছে,
বাপ ভাল তো, ব্যটাা ভাল তাই,
মা ভাল তো জী,
গাভী ভাল তো দুধ ভাল
দুধ ভাল তো ঘি।
তাই বলছি মায়ের পেঠটি হচ্ছে খনি, যেমন তৈলের খনি, গ্যাসের খনি,স্বর্নের খনি, পেট্রোল খনি,তার চেয়ে মূল্যবান হচ্ছে মায়ের পেঠ, কারণ মায়ের পেঠে ধারণ করছে বড় বড় অলী, জ্ঞানী,, বিজ্ঞানী, নবী রাসুল, এরা কেউ আকাশ থেকে আসেনি আবার বড় বড় টেন্ডার বাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, এসিড় নিক্ষেপ কারী এসেছে মায়ের পেঠ পেঠ থেকে । এখন সিদ্ধান্ত আপনার কিভাবে ছেলে মেয়েদের কে যত্ন নিবেন যেহেতু অনাগত ভবিষ্যৎ প্রজম্ম আপনার বউয়ের পেঠ দিয়ে আসবে, আপনার জন্য যখন বউ খুজঁছেন তখন শুধু বউ খুজছেন না, অনাগত ছেলে মেয়ের জন্য মা ও খুজছেন, যদি
দার্শনিকের ভাষায় বলি, ”
” আমাকে একটি শিক্ষিত মা দাও
আমি একটি শিক্ষিত জাতি উপহার দিবো।
সে জন্য ছেলে মেয়েদের জন্য প্রথম ভাল মায়ের ব্যাবস্থা করতে হবে,ভাল বলতে শিক্ষিত, পরিপূর্ণ বয়সী, যেহেতু অপরিপূর্ণ মা অপরিপূর্ণ সন্তান দেবে, বীজ ভাল ছারা ভাল, তলা ভাল তো ফসল ভাল,তাই বলতে চাই, যখন বউ খুজেন শুধু বউ নই, অনাগত ছেলে মেয়েদের জন্য মা ও খুজঁছেন, ছেলে মেয়েদের কে মানুষের মত মানুষ করতে চাইলে আর একটি পরামর্শ থাকবে, পরিকল্পিত পরিবার গড়তে কোন বিকল্প নাই, বর্তমানে
পরিকল্পিত পরিবার মানে আমরা বুঝি,
ছেলে হোক,
মেয়ে হোক
দুটি সন্তানই যথেষ্ট,
মূলত তা নই, যেমন আয় বুঝে ব্যয় করি,
ছেলে মেয়েদের কিভাবে মানুষের মত মানুষ করবো, আমার শক্তি, সামর্থ্য বুঝে
ছেলে মেয়ে গ্রহন করা হচ্ছে পরিকল্পিত পরিবার গড়া, কাল হাশরের দিন, অনেক বাবা
জাহান্নামে যাবে ছেলে মেয়েদের কারণে”
” ফিতনা” ছেলে মেয়ে যেমন সম্পদ তেমন ফিতনার কারণ ও ছেলে মেয়েদের কে মানুষ করতে গিয়ে অনেক বাবা ফিতনায় জড়িয়ে পরেন। হারাম উপার্জন করতে বাধ্য হন যে সন্তান লালন পালন করতে গিয়ে বাবা হারাম উপার্জন করতে অবৈধ পথ অবলম্বন করে
ঐ সন্তান সম্পদ ও সৌন্দর্য নই। সেই সন্তান হচ্ছে ফিতনা,
” আদোয়া”
অনেক সন্তান সন্তুতি হবে শত্রু, কারণ অনেক বাবা মা জাহান্নামে যাবে। যেই সন্তান কে আপনি
মানুষের মত মানষ করতে পারেন নি, সে সন্তান হবে আপনার শত্রু, কিয়ামতের দিন কেউ করো পরিচয় দিবেনা, সেই দিন হবে খুবই ভয়াবহ ১ একটা দিন হবে
দুনিয়ার ৫০ হাজার বছরের সমান সেই সবাই বলবে ইয়া নফছি, ইয়া নফছি,সেই দিন কিয়ামতের দিন আসাশের সূর্যটা মাথার কাছা কাছি চলে আসবে, সূর্যের তাপে মাথার
মগজ গুলি গলে গলে নাক ও কানের ছিদ্র দিয়ে গলে গলে বেরিয়ে আসবে। সেই দিন কারো পায়ে জুতা থাকবেনা, গায়ে জামা থাকবেনা, পেঠে খাবার থাকবেনা।
সূর্য মাথার কাছা কাছি থাকবে। পিপসায় জিব্বা নাভি পর্যন্ত চলে আসবে। সবাই বলবে আল্লাহ আমাকে বাঁচান। সেইদিন ছেলে বাপ কে চিনবেনা,সেই দিন অনেক বাবা সন্তান
সন্তুতির জন্য জাহান্নামে যবে,যেই ছেলের মূখে খাবার তুলে দিতে গিয়ে অবৈধ উপার্জন করছেন। মানুষের মতত মানুষ বানাতে পারেননি।সেই ছেলেটির জন্য কাল কিয়ামতের দিন
আপনি হবেন জাহান্নাম বাসি। সেই ছেলেটি হবে বাবার শত্রু। কোন কোন জিনিসের প্রতি মানুষের আকাংখা জীবন ভর থাকে। এর অন্যতম হচ্ছে সন্তান সন্তুতি, সেই সন্তান সন্তুতি
হয়ে যায়
ঝিনা:- সুন্দর্য় আবার হয়ে যায়
ফিতনা, পরীক্ষা
আবার হয়ে যায় আদোয়া;- শক্র
আমরা সব সময় কামনা করি আমাদের সন্তান সন্তুতি যেন, ফিতনা, আদোয়া, না হয়। চক্ষু শীতলের কারণ হয়। এই কামনা ও আশা করি, আল্লাাহ তায়ালা দোয়া শিখিয়েন দিছেন ” রব্বি হাবলি মিনছ ছোয়ালুখিন” হে আল্লাহ আমাকে নেক্কার সন্তান সন্তুতি দান করুন
মূল কথ:-পরিকল্পিত পরিবার গড়ে ছেলে মেয়েদের কে মানুষের মত মানুষ করতে হবে।
যেহেতু জম্মদাতা হওয়া সহজ,
কিন্তু বাবা হওয়া কঠিন”
আপনি তখনই গর্বিত বাবা হবেন। যখন আপনি সন্তান সন্তুতিকে সুশিক্ষা
সুশিক্ষিত করে মানুষের মত মানুষ করতে পারবেন।
না হয় আপনি হবেন জনসংখ্যার জম্মদাতা,
ছেলে হোক,
মেয়ে হোক,
মানুষের মত মানষ করতে পরিকল্পিত পরিবার গড়ার বিকল্প নাই,
লেখক:-
হাসান টিটু,
পরিবার পরিকল্পনা পরিদর্শক
হ্নীলা, টেকনাফ, কক্সবাজার,
মোবাইল:- ০১৫১৮৩৯৩৩৩৫
