লামা আজিজনগরের ভূ-গর্ভে মদের প্রাকৃতিক উৎস রয়েছে কিনা? লাখ লিটার চোলাই মদ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

মো.কামরুজ্জামান, লামা :
লামায় মদ তৈরির উপকরণসহ লাখ লিটার চোলাই মদ উদ্ধার করেছে র‌্যাব-৭। বুধবার উপজেলার আজিজনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড উপজাতি পাড়ায় অভিযান করে এসব মদ ও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানাগেছে। এসময় বাসে মার্মা নামে একজনকে আটক করেন র‌্যাব। নির্বাহী ম্যাজিষ্ট্রেট-এর নেতৃত্বে র‌্যাব-৭ এই অভিযান পরিচালনা করেন। জানাগেছে, ওই এলাকা থেকে উৎপাদিত মদ চট্টগ্রাম শহরসহ আশে পাশের উপ শহরগুলোতে বাজারজাত হয়ে আসছে। কিছুদিন পর পর র‌্যাব-৭ অভিযান পরিচালনা করে মদ তৈরির সরঞ্জামসহ বিপুল পরিমান মদ জব্দ করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৮ ফেব্রুয়ারি এক লাখ লিটার চোলাই মদ, তৈরির উপকরন উদ্ধার ও একজনকে আটক করেছেন। কিছুদিন পর পর লামা উপজেলার শিল্পাঞ্চল খ্যাত আজিজনগর থেকে লাখ লাখ লিটার মদ উদ্ধারের বিষয়টি, সচেতন মহলকে চিন্তিত করে তুলেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা মন্তব্য করে বলেন, উপজাতি পাড়ার তলদেশে প্রাকৃতিক মদের কোন উৎস রয়েছে কিনা প্রশ্ন জেগেছে। বিষয়টি সত্যেকারই উদ্বেগজনক।