এম.জিয়াবুল হক,চকরিয়া : আজ ২৮ ৎডিসেম্বর রোজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বেধন করা হচ্ছে বদরখালী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আয়োজনে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। ঐতিহ্যবাহি বদরখালী ফুলতলা স্টেশন মাঠ প্রাঙ্গনে মেলার উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টো, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর, বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ নুরে হোছাইন আরিফ, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু, বদরখালী সমিতির সাবেক পরিচালক ও বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহাব উদ্দিন শাকিল। অনুষ্টিতব্য মুক্তিযুদ্ধের বিজয় মেলায় সকলকে আমন্ত্রণ জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বদরখালী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি শেখ সালাহউদ্দিন ছিদ্দিকী ও সম্পাদক হেলাল উদ্দিন এমইউপি। #
চকরিয়ায় ‘দুর্নীতি বিরোধী ক্যাম্পইন’ অনুষ্ঠিত
এম.জিয়াবুল হক,চকরিয়া
সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি চকরিয়ার সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এর উদ্যোগে গতকাল ২৭ ডিসেম্বর উপজেলার ফাসিয়াখালীস্থ রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘দুর্নীতিবিরোধী ক্যাম্পেইন’ কর্মসূচি বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুরত আলম।
ক্যাম্পেইনে দুর্নীতিবিরোধী ভিডিও নাটক ‘আলোর মানুষেরা’ প্রদর্শনের পাশাপাশি “তথ্য অধিকার আইন ২০০৯’ বাস্তবায়নে সাধারণ জনগনের করনীয় বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে দুর্নীতিমুক্ত, স্ব”ছ ও জবাবদিহিমূলক সমাজ বিনির্মাণে ‘তথ্য অধিকার আইন ২০০৯’ এর প্রয়োগের বিষয়ে অংশগ্রহনকারীদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী শপথ গ্রহনের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে তাঁদের অংশগ্রহণ সুনিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ও পেশাগত জীবনে নিজেকে দুর্নীতিমুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
টিআইবি’র চকরিয়া উপজেলা এরিয়া ম্যানেজার এ.জি.এম. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক নাজেম উদ্দিন, এইচ, এম, এরশাদ, আবদুল মান্নান, হাবিবুর রহমান, আবছার উদ্দিন, মছরুরা জান্নাত ও ইয়েস সদস্য মো. ইউনুছ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক সুলতানা আকতার নাসরিন, মো. আলমগীর, ওসমান গনি, ছৈয়দুর রহমান, শহীদুল ইসলাম ও ইয়েস সদস্য মিনারুল ইসলাম, আবু সৌরভ, মো. সোহেল ও আবু নাঈম উপস্থিত ছিলেন।#
