শাহপরীরদ্বীপে নৌকাসহ ১৬০ রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

জাকারিয়া আলফাজ, টেকনাফ ::

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে ১৬০ জন রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড। ওই সময় রোহিঙ্গা বহনের দায়ে ৯ টি নৌকাও জব্দ করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, রবিবার রাতে কোস্টগার্ড শাহপুরী স্টেশন কমান্ডার লে. ফয়সালের নেতৃত্বে একটি টীম নাফ নদের শূণ্যরেখা অতিক্রম করে অবৈধ অনুপ্রবেশকালে ১৬০ জন রোহিঙ্গা আটক করে। আটক রোহিঙ্গাদের বেশির ভাগই নারী,শিশু ও বৃদ্ধ বলে জানায়।
এব্যাপারে কোস্টগার্ড কর্মকর্তা লে. ফয়সাল বলেন, আটককৃতদের সবধরনের মানবিক সহায়তা দেয়া হচ্ছে। বিজিবির মাধ্যমে এদের স্বদেশে ফেরত পাঠানো হবে।