জিয়া্উল হক জিয়া, হোয়াইক্যং :
টেকনাফ উপজেলার হোয়াইক্যং হাইওয়ে পুলশ যাত্রীবাহী টমটমে নিয়মিত তল্লাশি চালিয়ে এক যাত্রীকে ইয়াবাসহ আটকের খবর পাওয়া গেছে।
ধৃত যাত্রী হোয়াইক্যং উত্তরপাড়া মৃত মতিউর রহমানের ছেলে মোঃ জাফর আলম (৩৫)।
তবে এই যাত্রীর দাবী এইসব ইয়াবা স্থানীয় জবত আলী মিস্ত্রির ছেলে লন্ড্রী (ধুপী) আবু তাহের প্রকাশ বাপ্পীর।
জানা গেছে, ১২ জুলাই দুপুর দেড়টায় উনচিপ্রাং হয়ে একটি যাত্রীবাহী টমটম হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর সামনে পৌঁছলে সংকেত দিয়ে থামানো হয়। হাইওয়ে পুলিশের নিয়মিত টহলদল তল্লাশী চালিয়ে টমটমের বসার স্থান হতে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এই সময় টহলরত হাইওয়ে পুলিশ সন্দেহজনক ওই যুবককেও আটক করে।
আটক হওয়া ব্যক্তি বলেন, এইসব ইয়াবা অপর যাত্রী আবু তাহেরের। সে পালিয়ে যাওয়ায় তাকে (জাফর) আটক করা হয়েছে। এর আগেও এই বাপ্পী ইয়াবাসহ ধরা পড়ে জেলের ঘানি টেনে আসে। পুলিশ তাকে ওই মামলার এজাহারে স্বাক্ষী রাখা হয়।
পরিবারের দাবী জাফর আলম পেশায় একজন জেলে । তিনি কখনো ইয়াবার সাথে জড়িত ছিলেন না।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশের এটিএসআই কাঞ্চন কান্তি সরকার জানান, ইয়াবাগুলো রেখে জাফর গাড়ী থেকে নিচে নেমে যায়। পরে তথ্য উপাত্তের ভিত্তিতে তাকে আটক করা হয়। তাকে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
