টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সাঃ সম্পাদক নুরুল বশরের ফেইসবুক স্ট্যাটাসে তোলপাড়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ টুডে ডটকম : টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সাঃ সম্পাদক আলহাজ্ব নুরুল বশর বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের ওয়ালে একটি স্ট্যাটাস দেন। হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের এক নেতাকে ফাঁড়ীর আইসি কর্তৃক আটকের পর মোটাংক আদায়ের অভিযোগ এনে তিনি ফেইসবুকে এই স্ট্যাটাসটি প্রদান করেন। তার এই ফেইসবুক স্ট্যাটাসে ফেইসবুক সহ সর্বত্র তোলপাড় সৃ্ষ্টি হয়েছে।

নুরুল বশরের ফেইসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :
বাংলাদেশ আওয়ামী লীগ হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের সহ সভাপতি হাফেজ আহম্মদকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর নব নিযুক্ত আই সি মফিজুল ইসলাম উলুবনিয়া ষ্টেশন থেকে বিনা অপরাধে গ্রেপ্তার করে পুলিশ ফাঁড়ীতে নিয়ে মামলার ভয় দেখিয়ে দশ লক্ষ্ টাকা দাবী করেন। দলীয় নেতাকর্মীরা আই সি সাহেবের নিকট জানতে চাইলে উপড়ের নির্দেশে আনা হয়েছে বলে জানান। আমার জানামতে তার কোন ধরনের মামলা, মোকাদ্দমা ও অভিযোগ পর্যন্ত নেই। আই সি সাহেব উপড়ের আদেশে দেড় লক্ষ্ টাকা নগদে নিয়ে ছেড়ে দেন। টেকনাফ থানার পুলিশ আওয়ামী লীগ নেতাকর্মী নিধনে কুশলে কারোও এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছেন । টেকনাফ উপজেলা আওয়ামী লীগ এই ধরনের নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানাচিছ এবং অপরাধী অফিসারের আইনগত ব্যবস্হা নেওয়া হউক।