আজ রাতেই স্বাস্থ্য পরীক্ষায় লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

টেকনাফ টুডে ডেস্ক : স্বাস্থ্য পরীক্ষার জন্য দুবাই হয়ে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রবিবার (২মার্চ) রাত ১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে-৫৮৫) রাষ্ট্রপ্রধান দুবাইয়ের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ১৩ মার্চ লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

এ সফরে রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা এবং সংশ্লিষ্ট সচিবগণ তাঁর সাথে থাকবেন।