হ্নীলায় র‌্যাবের অভিযানে ৮০হাজার ই*য়া*বা*সহ গ্রেফতার-২

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

বিশেষ প্রতিবেদক : কক্সবাজার র‌্যাব-১৫ আভিযানিক দল টেকনাফের হ্নীলা ফুৃলের ডেইল এলাকায় অভিযান চালিয়ে ৮০হাজার ইয়াবাসহ ২জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো অজ্ঞাত ১জনকে পলাতক আসামী করা হয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, ২০ডিসেম্বর সকাল সাড়ে ৫টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলা ফুলের ডেইলের আবুল কাশেমের মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে ফুলের ডেইল এলাকার মৃত মাষ্টার ছৈয়দ আহমদের পুত্র কাউসারুল ইসলাম (৩২) এবং মৃত আফলাতুনের পুত্র মোঃ জসিম উদ্দিন (৩১) কে আটক করে। এসময় একজন অজ্ঞাত মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটকতদের দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে ৪০হাজার করে ২জনের নিকট হতে ৮০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তিদ্বয় ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

উল্লেখ্য, মাদক কারবারীদের অপতৎপরতার কারণে নাফনদীতে মাছ শিকার বন্ধ করে দেওয়া হয়। এই নদীতে মাছ শিকার বন্ধ হওয়ায় অনেকে অনাহার-অর্ধাহারে দিন কাটালেও রহস্যজনক কারণে মাদক কারবারীদের অপতৎরতা কমেনি বরং আরো বেড়েছে। তাই অভাব-অনাহারে থাকা জেলেদের জীবন বাঁচাতে দিনের বেলায় বিশেষ নিয়মে নাফনদীতে মাছ শিকারের অনুমতি দানের দাবী উঠেছে। অন্যথায় অভাবের কারণে সাধারণ মানুষের মাদক কারবারী গডফাদারদের মাদকের চালান বহনকারী ও পাহারাদার হিসেবে অপরাধ জগতে পা দিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আরো কলুষিত করে তুলতে পারে। ###