পরিবর্তণের দাবীতে সরব হয়ে উঠছে টেকনাফ পৌরসভার ভোটাররা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব সংবাদদাতা : আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠছে টেকনাফ পৌরসভার ভোটাররা।
বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা ভাবে তারা পরিবর্তণের দাবীতে সোচ্চার হতে দেখা যাচ্ছে।
এতে তারা মাদকমুক্ত টেকনাফ গড়তে সাইফু্দ্দিন খালেদ কে পৌর মেয়র হিসাবে আওয়ামীলীগের মনোনয়ন প্রদানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি দাবী জানান।
এছাড়া টেকনাফ রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মোজাম্মেল হক তার ফেইসবুক টাইমলাইনে লিখেন “টেকনাফের উন্নয়নের স্বার্থে আমরা নেতৃর্ত্বের পরিবর্তন চাই,টেকনাফ পৌরসভার আসন্ন নির্বাচনে ক্লীন ইমেজ সাইফুদ্দীন খালেদ কে নৌকা মার্কার মনোনিত মেয়র পদপ্রার্থী হিসাবে দেখতে চাই।”
শ্রমিক নেতা মো: সেলিম সালাম লিখেন, “আলহামদুলিল্লাহ আগামী নির্বাচনে আমরা পরিবর্তন চাই মাদক মুক্ত সমাজ চাই ক্লিন ইমেজের প্রার্থী চাই”।
এভাবে ভোটারটা পরিবর্তণের দাবীতে দিন দিন সোচ্চার হয়ে উঠছেন।

এ ব্যাপারি জানতে চাইলে মোজাম্মেল হক জানান, সাবেক সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ৭১’ টেকনাফ উপজেলা শাখার সভাপতি সাইফুদ্দিন খালেদ টেকনাফের সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান। তার পিতা মুক্তিযুদ্ধের সংগঠক টেকনাফের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল গণি অত্যন্ত জনপ্রিয় ও স্বনামধন্য ব্যক্তি ছিলেন। তার দাদা মরহুম আইয়ুব আলী বৃহত্তর টেকনাফ সদর ইউনিয়নের প্রথম চেয়ারম্যান ছিলেন। মুক্তিযু্দ্ধের চেতনায় গড়ে উঠা সাইফুদ্দিন খালেদ ও অত্যন্ত উদার মনমানসিকতা ও সমাজ সেবক হিসাবে ইতিমধ্যে মানুষের মনে আস্থা অর্জন করেছেন। বিশেষ করে মাদকমুক্ত টেকনাফ গড়তে সাইফুদ্দিন খালেদের মতো ক্লিন ইমেজের ব্যক্তিকে টেকনাফ পৌরসভার মেয়র হিসাবে নির্বাচিত করতে চাই টেকনাফ বাসী। তাই বাংলাদেশ আওয়ামীলীগ মেয়র নির্বাচনের মনোনয়ন প্রদানে মাদক মুক্ত টেকনাফ গড়ার বিষয়টি যেন খেয়াল রাখেন তাই আমাদের এই প্রচারনা।

শ্রমিক নেতা মো: সালাম জানান, আমরা মাদকের অভিশাপ থেকে মুক্তি চাই, কিন্তু অতীতে বহু নেতৃত্ব এসেছে কিন্তু মাদক প্রতিরোধে তারা আন্তরিক ছিলেন না বলে টেকনাফে মাদক সমস্যা দিন দিন প্রকট হয়েছে তাই আমরা মাদক মুক্ত টেকনাফ বিনির্মানে ক্লিন ইমেজের সাইফুদ্দিন খালেদ ভাইকে নৌকার প্রাথী হিসাবে চাই।

এদিকে সাইফুদ্দিন খালেদ জানান, তিনি দীর্ঘদিন ধরেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত রয়েছেন । টেকনাফ পৌর যুবলীগের প্রতিষ্ঠাতা যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করেছেন তিনি।
পাশাপাশি সমাজ সেবা মুলক বিভিন্ন কাজে জাড়িত রয়েছেন। তাই আগামীতে মাদকমুক্ত টেকনাফ পৌরসভা বিনির্মাণে তিনি নৌকার মনোনয়ন প্রত্যাশা করেন।

  • টেকনাফ
  • টেকনাফ পৌর নির্বাচন
  • পৌরসভা নির্বাচন
  • মাদকমুক্ত টেকনাফ