ইয়াহিয়া গ্রুপের আম্রকাননে বিশাল ইফতার মাহফিল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শ.ম.গফুর :

কক্সবাজারের উখিয়ার পার্শ্ববর্তী ঘুমধুম আম্রুকাননে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান “ইয়াহিয়া “গ্রুপের বিশাল ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। কক্সবাজারের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের সম্মান এই ইফতার মাহফিল আয়োজন ও নিজেই তদারকি এবং সেবায় আত্মানিয়োগ করেন আলহাজ্ব মোহাম্মদ ইয়াহিয়া।

উক্ত ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেতা এড.তোফায়েল আহমদ, সাবেক কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি আলী আহমদ, উখিয়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেনোয়ারা বেগম সহ জেলা.উপজেলার দায়ীত্বশীল রাজনৈতিক নেতাবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ব্যক্তিবর্গ, প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এতে প্রায় সহস্রাধিক মানুষের ইফতার ও ভোজন করা হয়।

সার্বিক দায়ীত্ব পালন করেন ইয়াহিয়া গ্রুপের (বাগান) পরিচালক নুরুল কবির চৌধুরী ও ম্যানেজার এম.ছৈয়দ আলম সহ শতশত সেচ্ছাসেবক বাহিনী।