শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা এলাকায় ঢাকা ফেরত রোহুল আমিনসহ সন্দেহভাজন ৫ জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য কমপ্লেক্স নাইক্ষ্যংছড়ি। এই নমুনা পরীক্ষার চুড়ান্ত ফলাফল ৫ জনেই নেগেটিভ।
২২ এপ্রিল সাড়ে ৫টায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু জাফর মো,ছলিম।
তিনি বলেন, গত ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে ঢাকা ফেরত রোহুল আমিনসহ পরিবারের ৫ জনের করোনা সেম্পল (নমুনা) সংগ্রহ করা হয়।
ওই নমুনা গুলো কক্সবাজার মেডিকেল হাসপাতালের রোনা সংক্রান্ত পিসিআর ল্যাবে টেস্টের জন্য পাঠানো হয়েছিল। তবে পাঠানো ৫ জনের নমুনা(সেম্পল) সবাইর নেগেটিভ রিপোর্ট আসছে বলে জানান তিনি।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়, ঢাকা থেকে তাবলীগ ফেরত ৫ জনের করোনার নমুনা (সেম্পল) সংগ্রহ করা হয়
গত ১৫ এপ্রিল।
পরদিন দুপুরে (১৬ এপ্রিল) তবলীগ ফেরত ৫ জনের মধ্যে ১জনের পজেটিভ অন্য ৪জনের নেগেটিভ রিপোর্ট আসে। করোনা সনাক্ত রোগীকে আগামী বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো পূনঃরায় সেম্পল টেস্ট করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।
এই যাবত মোট ৮৫ জনের নমুনা সংগ্র হয়েছে। তার মধ্যে একজন করোনা পজেটিভ আইসোলেশনে রয়েছেন। তবে রোগীর কোন উপসর্গ নেই বলে জানাযায়।
আইসোণেশনে ভালো আছেন বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানান।
উল্লেখ্য, আইসোলেশনে করোনা পেজেটি রোগীর নিয়মিত চিকিৎসা চলছে।
পুরো উপজেলা করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউন বলবত রয়েয়েছে।
