হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে আবছার কামাল নোবেল সভাপতি ; বিভিন্ন মহলের অভিনন্দন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ বছর আগে

বার্তা পরিবেশক : টেকনাফের হ্নীলা ইউপির ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪জন সদস্যবিশিষ্ট এডহক কমিটি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অনুমোদন দিয়েছে। এতে আবছার কামাল নোবেলকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। এই কমিটির সবাইকে বিভিন্নমহল অভিনন্দন জানিয়েছেন।

সুত্র জানায়,২২মে ২০২৫ইং হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবরে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের স্মারক নম্বরঃ চশিবো/বিদ্যা/ কক্স (টেক) /১১১/৯৯ (অংশ-১)/৩২৯৩(৩) মূলে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আবুল কাসেম প্রেরিত পত্রমূলে জানানো হয়, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি আবছার কামাল, জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষ প্রতিনিধি রিপন কুমার প্রামানিক, উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক সদস্য জামিল হোছাইন এবং পদাধিকার বলে প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মান্নানকে সদস্য সচিব করে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

উক্ত এডহক কমিটি এই স্মারক ইস্যুর তারিখ হতে ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়। প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৫(২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করবে তবে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-শিম/শাঃ ১১/১০-১১/২০০৯/১৭১ তারিখঃ ১২/০৪/২০১১ইংমূলে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী এডহক কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।

নবগঠিত হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে আবছার কামাল নোবেল সভাপতি এবং উপরোক্তরা দায়িত্বশীল হওয়ায় অভিভাবক, শিক্ষক-কর্মচারী, সুশীল সমাজ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অভিনন্দন জানিয়েছেন। তাঁরই সুযোগ্য নেতৃত্বে নারী শিক্ষা প্রতিষ্ঠানটি আরো উন্নয়ন ও সফলতা বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ###