হুমায়ূন রশিদ : টেকনাফের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বিপরীতে নাফনদীর মোহনায় মাছ শিকারের সময় ৫টি মাছ ধরার ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে গেছে আরকান আর্মি।
জানা যায়,৮এপ্রিল দুপুর সাড়ে ১২টারদিকে টেকনাফের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পূর্বপাশে নাফ নদীর মোহনায় মাছ শিকারের সময় আরকান রাজ্য দখলে নেওয়া আরকান আর্মির সদস্যরা এসে পৃথকভাবে ৫টি মাছ ধরার কাঠের ট্রলার এবং জেলেসহ আটক করে মায়ানমার সীমান্তে নিয়ে যায়। নিয়ে যাওয়া ৫টি ট্রলারের মধ্যে ৩টি ট্রলার টেকনাফ এবং ২টি ট্রলার শাহ্পরীর দ্বীপ এলাকার। ২টি ট্রলার মালিক মোঃ কালামের ট্রলারে ৫জন এবং মোঃ শাওনের ট্রলারে ৬জন জেলে রয়েছে। অবশিষ্ট ৩টি ট্রলারে কত জন জেলে রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উর্ধ্বতন মহলের সাথে যোগাযোগ করে আরকান আর্মি কর্তৃক ধরে নিয়ে যাওয়া ট্রলার ও জেলেদের ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হবে। ###
