নয়াপাড়া ক্যাম্প হতে সালমান শাহ গ্রুপের রইক্কা ডাকাত অস্ত্রসহ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলা নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সালমান শাহ গ্রুপের দূধর্ষ সন্ত্রাসী রইক্কাকে আটক করেছে।

সুত্র জানায়, ২৯নভেম্বর (সোমবার) সকাল সাড়ে ৮টারদিকে টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ডি-ব্লকের বটতলা মোড়ে অভিযান চালিয়ে হাবিবুর রহমানের পুত্র ও সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের অন্যতম দুর্র্ধষ সন্ত্রাসী, একাধিক মামলার পলাতক আসামী আব্দুর রহিম প্রঃ রইক্কা (৩৪) কে ১টি দেশীয় ওয়ান শুটার গানসহ আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে অত্র ক্যাম্প এলাকায় অপহরণ,চাঁদাবাজি, ছিনতাই, মারামারি ও আইন-শৃংখলা পরিপন্থি বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডের সাথে জড়িত।

কক্সবাজার ১৬এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর অস্ত্রসহ ধৃত দূবৃর্ত্তকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###