বিশেষ প্রতিবেদক ::হ্নীলায় বেড়াতে আসা ঢাকার দুই ব্যক্তিকে পাহাড়ে ব্যাপক নির্যাতন ও মারধর করে ৫লক্ষ টাকা মুক্তিপণ দাবী করছে অপহরণকারী চক্র।
জানা যায়, ৩০ আগষ্ট সকাল ৭টারদিকে উপজেলার হ্নীলা রঙ্গিখালী হতে মৃত সিকদার আলীর পুত্র জিয়াউর রহমানের বাড়িতে বেড়াতে আসা ঢাকা বাসাবো এলাকার নাজিম (৩০) ও সজল (২৮) কে চিহ্নিত একটি গ্রুপ মিলে অপহরণ করে পার্শ্ববর্তী পাহাড়ের আস্তানায় নিয়ে নির্যাতন ও মারধর করছে। মুক্তিপণের জন্য ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করছে।
এই ব্যাপারে জিয়াউর রহমান বলেন, দীর্ঘদিনের পরিচয়ের সুত্রধরে নাজিম ও সজল ঈদের ছুটিতে রোহিঙ্গা দেখার জন্য আমার বাড়িতে বেড়াতে আসে। উক্ত স্বশস্ত্র সন্ত্রাসীরা তাদের অপহরণ করে বেদম মারধর করে ৫লাখ টাকা মুক্তিপণ দাবী করছে। এদিকে অপহৃত নাজিমের ভাই নুরুল ইসলাম ভাইদের উদ্ধারের জন্য র্যাবের হস্তক্ষেপ কামনা করছে বলে জানা গেছে।
