হ্নীলায় হাত বোমা ও তৈরীর সরঞ্জামাদিসহ আটক-২ শীর্ষক সংবাদের একাংশের ব্যাখ্যা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ বছর আগে

বার্তা পরিবেশক : গতকাল বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল টেকনাফ টুডে অনলাইনসহ স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত “হ্নীলায় পরিত্যক্ত বাড়ি হতে ৬৯টি হাত বোমা ও বোমা তৈরীর সরঞ্জামাদিসহ আটক-২” শীর্ষক সংবাদের শেষাংশ আমার দৃষ্টিগোচর হয়েছে। এতে তথ্যে কিছুটা বিভ্রান্তি রয়েছে।

আমি রোহিঙ্গা ক্যাম্পে খারাপ পরিস্থিতির কারণে এই জমিদারের বাড়িতে ১টি কক্ষ নিয়ে থাকি। সকাল হলেই ক্যাম্পে আমার কর্মস্থলে চলে যায়। সন্ধ্যায় আবার ফিরে আসি। যে বাসায় ভাড়া থাকি সে জমিদারের বাড়িতে কোন পুরুষ না থাকায় গৃহকত্রী হতে চাবিটি নিয়ে আমি যে ভাড়াটেদের হাতে দিয়েছিলাম তারা এই অভিযানে আটককৃতরা নয়। হয়তো অজ্ঞতাবশত কোন মহল হাতবোমা ও বোমা তৈরীর সরঞ্জামাদিসহ আটককৃতদের আমি ভাড়া বাসা নিয়ে দিয়েছি বলে মিথ্যা তথ্য দিয়েছে। আসলেই আমি এই ধরনের কোন ঘটনার সাথে জড়িত নয়। তথ্যগত বিভ্রান্তির জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।

নিবেদক :
হোছন সাদেক
পিতা-মোহাম্মদ হোছন
লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্প।