টেকনাফ বাহারছড়ায় অ*প*ক*র্মের হোতা ও শীর্ষ স*ন্ত্রা*সী রিদুওয়ান গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ বছর আগে

হুমায়ূন রশিদ : সীমান্ত ও উপকূলীয় জনপদ টেকনাফের বাহারছড়ার বিভিন্ন অপকর্মের হোতা এবং প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনকারী সন্ত্রাসী রিদুওয়ানকে পুলিশী অভিযানে গ্রেফতার করা হয়েছে।

সুত্র জানায়,৭ই নভেম্বর রাতের প্রথম প্রহরে টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দস্তগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বাহারছড়ার কচ্ছপিয়ায় অভিযান চালিয়ে সাগরপথে মানব পাচারের প্রস্তুতিকালে মৃত গফুর মিয়ার ২য়পুত্র এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারী,মানব পাচার, মাদক চোরাচালান ও অবৈধ অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী মোঃ রিদুওয়ানকে গ্রেফতার করে। ধৃত রিদুওয়ান মায়ানমারে দুগ্রুপের সংঘাতময় পরিস্থিতি হতে পলাতক আর্মিদের সমুদ্র পথে বাংলাদেশে এনে তাদের অস্ত্র কেড়ে নিত। এসব ভারী অস্ত্রাদি মাদক কারবারী ও সন্ত্রাসীদের নিকট বিক্রির পাশাপাশি তা দিয়ে মানবপাচারের বিশাল গ্যাং তৈরী করে এসব অস্ত্র ব্যবহার করে আসছে। বাহারছড়ার কচ্চপিয়া ও করাচি পাড়া দিয়ে মানবপাচার ও মায়ানমার হতে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদকের চালান আনা হয়। উক্ত এলাকায় ধৃত রিদুওয়ানের নেতৃত্বে সালাম, জসিম, কালু, কেফায়েত, বদরুজসহ আরো ২০/৩০ জনের সিন্ডিকেট তৎপর রয়েছে।

গত উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী জাফর আলমের পক্ষে কেন্দ্র দখল নিয়ে প্রকাশ্যে অস্ত্র নিয়ে এলাকায় ত্রাসের মাধ্যমে জনমনে আতংক সৃষ্টি করেছিল। সে বিপদজনক একজন অপরাধী। যার হিংশ্রতায় কচ্ছপিয়ার আমিন নামে এক জনকে প্রকাশ্যে কুপিয়ে পঙ্গু করে দেয়। যার ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। ইতিমধ্যে ভাইরাল হওয়া তার প্রদর্শিত সেই অস্ত্র উদ্ধার এবং তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন সময়ে পুলিশ,র‌্যাব এবং বিজিবি বেশ কয়েকবার অভিযান চালালেও তার বিশাল বাহিনী দ্বারা পাহারাদার থাকার কারণে প্রায়শই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দস্তগীর হোসেন জানান,ধৃত রিদুওয়ানকে সংশ্লিষ্ট অপরাধের মামলায় আদালতে পাঠানো হয়েছে। বাহারছড়ায় যাবতীয় অপরাধ দমনে উর্ধ্বতন মহলের নির্দেশে কাজ করছে পুলিশ।

সচেতন মহলের মতে,এই দূধর্ষ রিদুওয়ানকে আটকের মধ্যদিয়ে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গ্রæপের অন্য অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হলে বাহারছড়াবাসী স্বস্তিতে দিনযাপন করতে পারবে। ###