আব্দুল মাবুদ, শাহপরীরদ্বীপ প্রতিনিধি :
টেকনাফের শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে চাঁদাবাজি মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃত ব্যক্তি হচ্ছে শাহপরীরদ্বীপ উত্তর পাড়া এলাকার মোঃ হোসন প্রকাশ হাতী লালুর ছেলে কবির হোসন।
টেকনাফ থানার উপ-পরিদর্শক আব্দুর রহিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শুক্রবার সকাল ১১টার দিকে উত্তর পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যক্তি একটি চাঁদাবাজি মামলার পলাতক আসামী।
তাকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে বলে জানান তিনি।
