বার্তা পরিবেশক : লেদা স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ব্যাপক কর্মসূচীর মাধ্যমে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
১৬ ডিসেম্বর ৪৮তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ৭টায় লেদা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে এক বিজয় র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল মিলনায়তনে এসে শেষ হয়। এরপর সংগঠনের উদ্যোগে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইনে লেদা উচ্চ বিদ্যালয়ের ১শ জন, মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে ২শ জন এবং হ্নীলা উচ্চ বিদ্যালয়ে ৩শ জনসহ মোট ৬শ জন শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। 
এসব কার্য্যক্রম তদারকি করেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য আরমান, সহসভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব ফরহাদ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্নসাধারণ সম্পাদক মুর্তাজা হাসান মুরাদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আমিন তকি, ক্রীড়া সম্পাদক খাইর হোসেন, সদস্য মাঈন উদ্দিন মামুন, মোঃ ইউনুছ, রিদুওয়ান, জসিম, মোঃ নুর, নুরুল আবছার নাহিদ, মোহাম্মদ নুর, শাহাদাত আলী প্রমুখ। বিকালে এই সংগঠনের নবীন সদস্যদের ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। 
