হুমায়ূন রশিদ : টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রর পুলিশ অভিযান চালিয়ে ৩০লিটার দেশীয় চোলাই মদসহ স্থানীয় পাচারকারী এক যুবককে গ্রেফতার করেছে।
সুত্র জানায়,১০অক্টোবর রাতের প্রথম প্রহরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দস্তগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শীলখালী কানেক্টিং রোডের মূখে অভিযান চালিয়ে ৩০লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ শামলাপুর নয়াপাড়ার নুর কবিরের পুত্র আব্দুল্লাহ (১৯) কে গ্রেফতার করেন।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের দায়িত্বরত ইনচার্জ মোঃ দস্তগীর হোসেন জানান,কক্সবাজার জেলা পুলিশের বিশেষ নির্দেশনায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা এক্টিভলি কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় চোলাই মদসহ ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে। ###
