শামলাপুরে উপজেলা ভাইস চেয়ারম্যানের নির্মাণাধীন ভবণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন মরন সন্ধিক্ষণে এক যুবক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নিজস্ব প্রতিনিধি॥
টেকনাফ শামলাপুর বাজারে টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান মৌঃ রফিক উদ্দিনের খাস জমির উপর নির্মিত ভবনে ইলেক্ট্রিকের কাজ করতে গিয়ে বিদ্যুতের মেইন লাইনের ক্যাবলে স্পৃষ্ট হয়ে আবু ইউছুফ নামক এক যুবক গুরুতর আহত হয়েছে।

আহত আবু ইউছুফ স্থানীয় শামলাপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত হাবীব উল্লাহর পুত্র। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষ দর্শীরা তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন।

জানা যায়, মৌঃ রফিক উদ্দিন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিদ্যুতের মেইন লাইনের নিচে খাস জমির উপর নির্মাণ করে চলেছেন বহুতল ভবন। ভবনের ২য় তলার ছাদ বিদ্যুতের মেইন লাইনের ক্যাবল ছুঁই ছুঁই অবস্থায় হওয়ায় দূর্ঘটনাটি ঘটে।

এর জন্যে এলাকার সচেতন জনমহল ভূমি অফিস সংশ্লিষ্ঠ উর্ধ্বতন কর্তৃপক্ষকে দায়ী করেছেন।

শামলাপুরের এ অবৈধ স্থাপনার ব্যাপারে ভূমি অফিসের কর্মচারীদের বহুবার অবহিত করা হলেও তারা সেদিকে কর্ণপাত করেননি।

কর্ণপাত করবেই বা কেন; ভূমি অফিসের কর্মচারীরা উক্ত অবৈধ স্থাপনার মালিকদের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায় করে আসছে বলে অভিযোগ রয়েছে।

অচিরেই অবৈধ স্থাপনাগুলো চিহ্নিত করে উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হোক উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এমনটা দাবী করেন এলাকার সচেতন জনমহল।