সাদ্দাম হোসাইন : ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা শাহ্ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জানা যায়,২৯ জানুয়ারী সকাল ১০টায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ১০শ্রেণীর শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ২০১৮সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানের আলোচনা সভা মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সিনিয়র শিক্ষক এসএম সাইফুল্লাহর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এইচ এম ইউনুছ বাঙ্গালী। বিশেষ অতিথি ছিলেন রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কামাল হোছাইন, মাদ্রাসা গভর্ণিং বডির সদস্য গোলাম মোস্তফা, নুরুল আলম, মোঃ আক্কাস সওদাগর। এতে বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নুরুল বশর ছিদ্দিকী, পৌরনীতি প্রভাষক আব্দুল খালেক, বাংলা প্রভাষক নুরুল আমিন, ইংরেজী প্রভাষক শহীদুল মোস্তফা খোকন, আরবী প্রভাষক মাওঃ আবু জাহেদ মোঃ ইয়াছিন, মাও: এনায়েত উল্লাহ,জমিরিয়া দারুল কোরআন সিনিয়র মাদ্রাসার ইংরেজী প্রভাষিকা হাজেরা সোলতানা হ্যাপী, মাদ্রাসা সহকারী মৌঃ আব্দুল মালেক, আব্দুস সোবহান, ক্রীড়া শিক্ষক বখতিয়ার উদ্দিন, সহকারী শিক্ষক মুসা কলিমুল্লাহ, কামাল উদ্দিন, ফরিদ আলম বিএসসি, জাফর আলম, ইবতেদায়ী প্রধান মৌঃ জহির উদ্দিন, জাহেদুল আলম চৌধুরী, আব্দুর রহিম মিয়া, শামসুল আলম, ক্বারী শব্বির আহমদ, হাফেজ ছৈয়দ আলম, সহকারী জমির উদ্দিন ও আলী হোসাইন, পরীক্ষার্থী মুহাম্মদ হোসাইন বাপ্পি, শিক্ষার্থী সাইফুল আলম, মুস্তফা জামাল মানিক, সুমাইয়া বিনতে নোয়াইদ প্রমূখ। আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা গভর্ণিং বডির সদস্য মাও: গোলাম মোস্তফা। দোয়া অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের উদ্যোগে সকলের জন্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।
