হুমায়ূন রশিদ : টেকনাফে বিজিবি জওয়ানেরা সড়কে যানবাহন তল্লাশী চালিয়ে আইস ও ইয়াবা বোঝাই প্রাইভেট কারসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়,৩০এপ্রিল সকাল সোয়া ৯টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের বাহারছড়া শীলখালী অস্থায়ী চেকপোস্টে দায়িত্বরত বিজিবি জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার চেকপোস্টে আসলে তল্লাশীর জন্য থামানো হয়। উক্ত প্রাইভেটকারটি তল্লাশীকালীন কার চালকের আচরণ সন্দেহজনক এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী কারটি মিল থাকায় চালককে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক তল্লাশী এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উক্ত চালকের স্বীকারোক্তিতে চালকের বাম পাশের সীট বেল্টের প্লাস্টিক কাভারের নিচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১শ ৬০ গ্রাম আইস ও ৬হাজার ইয়াবা উদ্ধার পূর্বক চালক সাবরাং ইউপির রুহুল্যার ডেবার বশির আহমদের পুত্র মোহাম্মদ ইউনুস (৩৪) কে গ্রেফতার করা হয়। এছাড়া আটককৃত আসামীর নিকট হতে ১টি ব্যবহৃত মোবাইল ফোন ও মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
এবিষয়ে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) সাংবাদিকদের জানান,আটককৃত আসামীকে জব্দকৃত আইস, ইয়াবা, প্রাইভেটকার এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। ###
