বার্তা পরিবেশক : সাবেক সফল রাস্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্টাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে টেকনাফ সদর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে ১৪ জুলাই দুপুর ২ টায় সদর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড কচুবনিয়া পাড়ার ক্বেরাতুল কোরআন হেফজ খানা ও নাজেরা খানা মাদ্রাসায় খতমে কুরআন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
টেকনাফ সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. ইসলামের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সদস্য আবদুল শুক্কুর এর সঞ্চালনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মৌলভী ইলিয়াস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক (ভার) জিয়াবুল হক, টেকনাফ উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আবদুল ওয়াজেদ, বাহারছড়া ইউনিয়ন জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক মমতাজ মিয়া, টেকনাফ উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ- ছাত্র বিষয়ক সম্পাদক রহমত উল্লাহ পাটোয়ারী, টেকনাফ সদর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, টেকনাফ সদর ৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. ফারুকসহ স্থানীয় গন্যমান্য নেতৃবৃন্দ ও মুসল্লীবৃন্দ।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে জাতীয় পার্টির প্রতিষ্টাতা চেয়ারম্যান মরহুম পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি সহ সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য ও দোয়া করা হয়।
