হুমায়ূন রশিদ : কক্সবাজার জেলা পুলিশের গত ডিসেম্বর/২০২৩ইং মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উখিয়া সার্কেলসহ বিভিন্ন ক্যাটাগরীতে টেকনাফ মডেল থানা শ্রেষ্টত্ব অর্জন করেছে।
১১জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার পুলিশ লাইন কনফারেন্স হলরোমে কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর সভাপতিত্বে গত ডিসেম্বর/২০২৩ইং মাসের মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসিম উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) এম,এম. রকিব-উর-রাজা, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রাম প্রসাদ ভক্ত, সিআইডি, এপিবিএন এর প্রতিনিধিগণ এবং ৯টি থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন ।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় গত ডিসেম্বর মাসের বিভিন্ন ক্যাটাগরীতে পারফর্ম্যান্স বিবেচনায় অভিন্ন মানদন্ডে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোঃ রাসেল (পিপিএম-সেবা) এবং শ্রেষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি। এছাড়া বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীরা হলেন, রামু থানার পুলিশ পরিদর্শক ইমন কান্তি চৌধুরী, এএসআই সন্তোষ কান্তি মন্ডল, উখিয়া থানার এসআই অরূপ তালুকদার, শ্রেষ্ঠ থানা টেকনাফ মডেল থানা। গত ডিসেম্বর মাসে টেকনাফ মডেল থানার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার এসআই (নিঃ) মোঃ মঞ্জু, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই (নিঃ) মোঃ শাহাদাত সিরাজী, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই (নিঃ) মোঃ তারেক মাহমুদ, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই (নিঃ) আব্দুল জলিল।
এছাড়া শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হয়েছেন কক্সবাজার সদর ট্রাফিকের টি,আই মোহাম্মদ তুহিন আহমদ এবং বিশেষ পুরস্কার পেয়েছেন ডিএসবি কক্সবাজারের এসআই (নিঃ) মোঃ সোহেল রানা ও কক্সবাজার ক্রাইম এন্ড অপস্ শাখার কনস্টেবল শাহীন আহমদ। কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সেরা অফিসারদের ক্রেস্ট, নগদ অর্থ পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপারসহ মঞ্চে উপস্থিত কর্মকর্তাবৃন্দ।
অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোঃ রাসেল (পিপিএম-সেবা) এক প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমকে জানান,এই সফলতার জন্য মহান আল্লাহর নিকট অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। যারা বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অর্জন উখিয়া-টেকনাফবাসী। এই এলাকা রোহিঙ্গা ও সীমান্ত জনপদ হওয়ায় খুবই ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতে মাদক ও চোরাচালানরোধ এবং সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে সকলের সার্বিক সহায়তা কামনা করছি।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান,মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে অধীনস্থ কর্মকর্তাসহ যারা বিভিন্নভাবে আইন-শৃংখলা রক্ষায় দিক-নির্দেশনা ও পরামর্শ দিয়ে সহায়তা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশাকরি সকলের সম্মিলিত সহায়তায় এই টেকনাফের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। ###
