টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ আটক-৪

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪জনকে আটক করে থানায় সোর্পদ করা হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টারদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মেরিন সিটি হাসপাতাল সংলগ্ন ফাহাদ ফার্মেসীর সামনে প্রধান সড়কে অভিযান চালিয়ে সন্দেহভাজন পূর্ব গোদার বিলের মৃত রহমত হোসেনের পুত্র মোঃ জাফর আলম (৩০), নুর হোসেনের পুত্র নুর ফারুক (২১), মোঃ রশিদ বাবুর্চির পুত্র মোঃ ওমর ফারুক (২০) এবং অলিয়াবাদের মোঃ হোসেনের পুত্র মোঃ জিয়াউর রহমান (২৯) কে আটক করেছে। তাদের দেহ তল্লাশী করে ২হাজার পিস ইয়াবা, স্যামসাং, আইফোন, আইটেল ও লাভা নামে ৪টি ফোন জব্দ করে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###