ডেঙ্গুতে এক দিনে ১৬ জনের মৃত্যু, মোট মৃত্যু ৬৩৪ জন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক |
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৬৩৪ জন মারা গেলেন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬০৮ জন। তাদের মধ্যে ৮৯২ জন ঢাকার।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮ হাজার ৮৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

ডেঙ্গুতে এ বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৩২০ জন। এর মধ্যে ঢাকার ৬০ হাজার ৪৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।