সংবাদ বিজ্ঞপ্তি : ঘাতক ব্যাপী করোনা ভাইরাসের নিষেধাজ্ঞার কারণে বেকার ও কর্মহীন ৫শ পরিবারের মধ্যে সকলের সম্মিলিত প্রয়াসে মানবিক সহায়তা বিতরণ সম্পন্ন করেছে করোনা ফোর্স হ্নীলা নামে মানবিক সংগঠনটি। এই নিষেধাজ্ঞা আরো দীর্ঘ হওয়ায় ২য় পর্যায়ে আবারো মানবিক সহায়তার প্রস্তুতি নিচ্ছে এই সংগঠনটি।
গত ৭ এপ্রিল হতে ৯ এপ্রিল পর্যন্ত হ্নীলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায়-দরিদ্র ও কর্মহীন মানুষের জন্য গঠিত “করোনা ফোর্স হ্নীলা” মানবিক সংগঠনের উদ্যোক্তা প্রভাষক এহসান উদ্দিন ও তরুণ রাজনীতিবিদ তারেক মাহমুদ রণীর সমন্বয়ে গঠিত দল প্রবাসী এবং স্থানীয় গণ্যমান্যদের সার্বিক সহায়তায় ২লক্ষ ১৭হাজার ৫শ টাকার তহবিল সংগ্রহ করেন। তম্মধ্যে ২লক্ষ ১৬হাজার ৪শ ৩০টাকার চাল, ডাল, তেল, শুঁটকি, আলু, পেঁয়াজ, পলিথিন ক্রয়, শ্রমিক খরচ, গাড়ি ভাড়া, রিক্সা ও টমটম ভাড়ায় খরচ হয়। যা এই ইউনিয়নের ৫শ পরিবারের মধ্যে মানবিক সহায়তা স্বরূপ বিতরণ করা হয়। এসব মানবিক সহায়তা বিতরণকালে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হলেও সার্বিক সহযোগিতায় ছিলেন মুরুব্বী মোঃ শফি, ইসমাইল, জাফর, মিজান, আতিক, সাইফুল, দিলদার, আজিজ, মাইনুল, কালু, ইউনুস ও আলীসহ অনেকে।
এই সংগঠনের দুই উদ্যোক্তা বাঁধা-বিপত্তির মুখেও মানবিক সহায়তায় প্রবাসী, স্থানীয় এবং সমাজ সেবক দানবীরগণসহ স্বেচ্ছায় এগিয়ে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যেহেতু করোনা পরিস্থিতির কারণে সরকারী বন্ধ ও মানুষের ভোগান্তি দীর্ঘ হওয়ায় আসন্ন রমজান উপলক্ষ্যে আরো কিছু মানবিক সহায়তা দানের আগ্রহ রয়েছে বলে দূঃসময়ের মানব দরদী প্রভাষক এহসান এবং তরুণ রাজনীতিবিদ তারেক মাহমুদ নিশ্চিত করে দুঃসময়ে মানবতার সেবার যুদ্ধে সবাই শরীক হওয়ার আহবান জানান। ###
