উখিয়ার পাহাড় হতে দুর্র্ধষ ডাকাত রাসেল ৬সহযোগীসহ গ্রেফতার ; বিপুল পরিমাণ অ*স্ত্র*শ*স্ত্র ও ই*য়া*বা উদ্ধার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ূন রশিদ : কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা উখিয়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে বিপূল পরিমাণ অস্ত্রশস্ত্র ও ইয়াবাসহ থাইংখালীর দূধর্ষ সন্ত্রাসী ও ডাকাত রাসেল এবং হ্নীলা রঙ্গিখালী এলাকার ৪জন ডাকাত সদস্যসহ ৭জনকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়, গত ১৫ আগস্ট রাত অনুমান সাড়ে ৮টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল উখিয়া পালংখালীর তেলখোলা বটতলী গহীন পাহাড়ী এলাকায় দুধর্ষ অস্ত্রধারী ডাকাত দলকে গ্রেফতারের জন্য অভিযানে যায়। এসময় র‌্যাবের আভিযানিক দলকে দেখে পাহাড়ী এলাকার আস্তানা হতে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উখিয়ার থাইংখালীর মৃত শেখ হাবিবুর রহমানের পুত্র শেখ রাসেল ওরফে ডাকাত রাসেল (৩২), হ্নীলা রঙ্গিখালী স্কুল পাড়ার দুদু মিয়ার পুত্র মোঃ ছলিম (৩৮), রঙ্গিখালীর কবির আহমদের পুত্র নুরুল আমিন (৪২), কায়সার উদ্দিন (২০), রঙ্গীখালী লামার পাড়ার মৃত দিল মোহাম্মদ ওরফে জিন্নাহর পুত্র মোঃ সাদেক হোসেন (৩০), হোয়াইক্যং কাঞ্জর পাড়ার নুরুল ইসলামের পুত্র সাহাব উদ্দিন (২৫), থাইংখালী ঘোনার পাড়ার আব্দুল শরীফের পুত্র নুরুল হাকিম (৪০) কে গ্রেফতার করে। ঘটনাস্থল হতে ৬টি দেশীয় তৈরী একনলা বড় বন্দুক, ২টি এলজি, ১২ রাউন্ড শর্টগানের কার্তুজ,৭রাউন্ড রাইফেলের তাজা কার্তুজ ও ১রাউন্ড খালি কার্তুজ, ১টি রামদা,২০হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেফতারকৃত ডাকাত দলটি উখিয়ার তেলখোলা বটতলী ও টেকনাফের রঙ্গীখালী গহীন পাহাড়ী এলাকায় আস্তানা গড়ে তুলে এবং সেখান থেকে মূলহোতা ডাকাত রাসেলের নেতৃত্বে খুন, অপহরণ, ডাকাতি ও দুস্যতা, চাঁদাবাজি, অবৈধ বালু ব্যবসা, অস্ত্র ও মাদক চোরাচালানসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। এছাড়াও রাসেল দীর্ঘদিন ধরে উখিয়ার থাইংখালী বনের বিভিন্ন স্পটে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। বহু মামলার আসামী চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাত রাসেল।

ডাকাত রাসেল একজন তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী এবং ডাকাত রাসেল নামে খ্যাত। গ্রেফতারকৃত ডাকাত রাসেলের সাথে স্থানীয় কিছু জনপ্রতিনিধি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের ছত্র-ছায়ায় সে উল্লেখিত অপরাধসমূহ করে থাকে। ডাকাত রাসেলের নেতৃত্বে রাসেল বাহিনী নানাবিধ সন্ত্রাসী কর্মকান্ড সংগঠিত করত। এমন কি একাধিকবার বিজিবি, পুলিশ এবং ফরেস্টের ফোর্সদের উপর সশস্ত্র হামলা করেছে। সম্প্রতি প্রকাশ্যে না এসে অবৈধ বালু ব্যবসা, অস্ত্র ব্যবসা, খুন, রোহিঙ্গা ও স্থানীয় নারীদের অপহরণসহ ধর্ষণের একাধিক অভিযোগ ডাকাত রাসেল বিরুদ্ধে রয়েছে। ডাকাতি, অপহরণ, মাদক, মারামারি, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে ১৫টির অধিক মামলা রয়েছে এবং সে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী। গত ২০২২সালের ২১ সেপ্টেম্বর উখিয়ার ইউএনওর নেতৃত্বে অভিযানে তার কয়েকটি আস্তানার একটি আস্তানা হতে অবৈধ অস্ত্র উদ্ধার করে। এছাড়া হ্নীলা রঙ্গিখালীর গ্রেফতারকৃত মোঃ ছলিমের বিরুদ্ধে ৩টি, নুরুল আমিনের বিরুদ্ধে ৫টি, সাদেক হোসেনের বিরুদ্ধে ৬টি, কাঞ্জর পাড়ার সাহাব উদ্দিনের বিরুদ্ধে ৩টি এবং থাইংখালী ঘোনার পাড়ার নুরুল হাকিমের বিরুদ্ধে ৩টির অধিক রয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,গ্রেফতারকৃত ডাকাত চক্রের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ##