টেকনাফে মা*দ*ক বোঝাই সিএনজিসহ গ্রেফতার-২

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে মাদক বোঝাই সিএনজি নিয়ে এফডিএমএন সদস্যসহ ২জনকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়, ২৯ এপ্রিল ভোর ৫টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নাইটংপাড়ায় কতিপয় মাদক কারবারী অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। আভিযানিক দল উক্ত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সিএনজিসহ মাদক কারবারীরা দ্রæত পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে বিদেশী মদের বোতল ও বিয়ার বোঝাই সিএনজি (রেজিঃ নং কক্সবাজার-থ-১১-৭৬৬০) জব্দ করে। এসময় গাড়িতে থাকা টেকনাফ কে,কে পাড়ার মৃত রবিউল আলমের পুত্র মোহাম্মদ আমীন (৩৫) এবং নয়াপাড়া ১৬নং মোচনী ক্যাম্পের ব্লক-ই/১, এমসি নং-২৯৯৯৭৫ এর বাসিন্দা মৃত অলি হোছনের পুত্র মোঃ রহিম (২৫) এফডিএমএন কে গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও সিএনজি তল্লাশী করে গাড়ির পিছনের সিটে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় প্লাস্টিকের বস্তা হতে ৬৮ বোতল বিদেশী মদ ও ৪শ ১০ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###