টেকনাফে ইয়াবা-নগদ টাকাসহ লোহাগাড়া-ঢাকা-ফরিদপুরের ৩ মাদক ব্যবসায়ী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ থেকে ১ হাজার ইয়াবা ও নগদ সাড়ে ৬ লাখ টাকাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব সদস্যরা। সোমবার রাতে টেকনাফ বরইতলী এলাকায় র‌্যাবের চেক পোষ্ট বসিয়ে তল্লাশি কালে চট্রগ্রামের লোহাগাড়ার বাসিন্দা তাহের হোসেন, ঢাকা মিরপুরের আফিফুর রহমান ও ফরিদপুরের কাজি হোসেনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব।

তিনি জানান, ৬মে সোমবার রাতে ইয়াবা পাচারের খবর পেয়ে তিনিসহ র‌্যাবের একটি দল টেকনাফ বরইতলীর অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করেছেন। পরে তাদের স্বীকারুক্তিমতে গাড়ী থেকে ১ হাজার পিস ইয়াবা ও সাড়ে ৬ লাখ টাকা উদ্ধার করা হয়।
7D3AFDD6 C813 4F1D ACBB 413BC679942F TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
র‌্যাবের এই কর্মকর্তা বলেন, অবশেষে তারা র‌্যাবের হাতে ধরা পরেন। এ ঘটনায় ইয়াবা পাচারের ব্যবহৃত হোন্ডা গাড়ী জব্দ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গত এপ্রিল মাসেও র‌্যাব-১৫ এর সদস্যরা ২ লাখ ২৬ হাজার ইয়াবাসহ ১৭ জনকে আটক সক্ষম হয়েছে। ইয়াবা রোধে সীমান্তে র‌্যাব তৎপর রয়েছে।