হুমায়ূন রশিদ : বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশন টেকনাফের জওয়ানেরা নাইট্যং পাড়া সীমান্তে অভিযান চালিয়ে মাদক চোরাকারবারীদের ফেলে যাওয়া এক লাখ পিস ইয়াবার চালান জব্দ করেছে।
সুত্র জানায়, ১৪ জুলাই ভোররাত সাড়ে ৩টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশন টেকনাফেল জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে নাইট্যংপাড়া বরফ কল সংলগ্ন নাফনদীর প্যারাবনে অভিযানে যায়। প্যারাবন হতে ২জন ব্যক্তিকে দুটি বস্তা হাতে লোকালয়ের দিকে যেতে দেখে গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেওয়া হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তারা বস্তা ২টি বনের মাঝে ফেলে দ্রæত লোকালয়ে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা প্যারাবনে তল্লাশী চালিয়ে পরিত্যক্ত বস্তা ২টি হতে ১লাখ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ###
