মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নতুন ডিজি জামাল উদ্দিন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ টুডে ডেস্ক :

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার জামাল উদ্দিনকে ওই পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা সালাহউদ্দিন মাহমুদকে ওএসডি করে আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।