হুমায়ূন রশিদ : সীমান্ত উপজেলা টেকনাফে ২০২৩সালে শুরু হতে যাওয়া এসএসসি ও দাখিল পরীক্ষায় রেজিষ্ট্রেশনকৃত ১হাজার ১শ ৫৭জন ছাত্র এবং ১হাজার ১শ ১৭জন ছাত্রীসহ মোট ২হাজার ২শ ৭৪জন পরীক্ষার্থী অংশ-গ্রহণ করতে যাচ্ছে।
জানা যায়, ৩০এপ্রিল সকাল ১০টা হতে সারাদেশের ন্যায় টেকনাফ উপজেলায় শুরু হতে যাওয়া এসএসসি ও দাখিল পরীক্ষা ৪টি এসএসসি এবং ১টি দাখিল পরীক্ষা কেন্দ্রে রেজিষ্ট্রেশনকৃত ২হাজার ২শ ৭৪জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় (এসএসসি পরীক্ষা কেন্দ্র-১) কেন্দ্রে পরীক্ষায় অংশ-গ্রহণের জন্য ৫শ ৮৯জন ছাত্র-ছাত্রী রেজিষ্ট্রেশন করেছে। তম্মধ্যে ছাত্র ২শ ৮৮জন এবং ছাত্রী ৩শ ১জন। হোয়াইক্যং আলহাজ¦ আলী-আছিয়া উচ্চ বিদ্যালয় (এসএসসি পরীক্ষা কেন্দ্র-২) কেন্দ্রে পরীক্ষায় অংশ-গ্রহণের জন্য ৩শ ৬৯জন ছাত্র-ছাত্রী রেজিষ্ট্রেশন করেছে। তম্মধ্যে ছাত্র ১শ ৯৯জন এবং ছাত্রী ১শ ৭০জন। টেকনাফ এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় (এসএসসি পরীক্ষা কেন্দ্র-৩) কেন্দ্রে পরীক্ষায় অংশ-গ্রহণের জন্য ৬শ ২৬জন ছাত্র-ছাত্রী রেজিষ্ট্রেশন করেছে। তম্মধ্যে ছাত্র ৩শ ৭১জন এবং ছাত্রী ২শ ৫৫জন। নয়াবাজার উচ্চ বিদ্যালয় (এসএসসি পরীক্ষা কেন্দ্র-৪) কেন্দ্রে ৬শ ৯৪জন পরীক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছে। তম্মধ্যে ছাত্র ৩শ ৩জন এবং ছাত্রী ৩শ ৯১জন। উপজেলার উচ্চ বিদ্যালয় এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের রেজিষ্ট্রেশনকৃত ছাত্র-ছাত্রীরা এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে।
এছাড়া উপজেলার একমাত্র দাখিল পরীক্ষা কেন্দ্র রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা (৬১৬) কেন্দ্রে উপজেলার বিভিন্ন দাখিল ও বালিকা মাদ্রাসার ৭শ ৯৫জন ছাত্র-ছাত্রী রেজিষ্ট্রেশন করেছে। তম্মধ্যে ছাত্র ৩শ ৩০জন এবং ছাত্রী ৪শ ৬৫জন। উপজেলার বিভিন্ন মাদ্রাসা এবং মহিলা দাখিল মাদ্রাসার রেজিষ্ট্রেশনকৃত ছাত্র-ছাত্রীরা দাখিল পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ নুরুল আবছার জানান,টেকনাফ উপজেলার ৪টি এসএসসি এবং ১টি দাখিল পরীক্ষা কেন্দ্রে রেজিষ্ট্রেশনকৃত ২হাজার ২শ ৭৪জন পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত আইন-শৃংখলা বাহিনীর সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। আশাকরি সকলের আন্তরিক সহযোগিতায় এসএসসি এবং দাখিল পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে। ###
