অপরাধ দমনে পুলিশের পাশা-পাশি জনগণকেও এগিয়ে আসার আহবান…টেকনাফে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে পুলিশ সুপার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

মোঃ আশেকউল্লাহ ফারুকী, টেকনাফ :
কক্সবাজার পুলিশ সুপার ডঃ একে,এম ইকবাল হোসেন বলেন, পুলিশ জনগণের ট্যাকসে চাকুরী করে এবং জনগণের জানমালের নিরাপত্তা দেয়া পুলিশের প্রধানতম দায়িত্ব। এ দায়িত্ব থেকে পুলিশ কোন দিন অবহেলা করলে করতে পারেনা। অপরাধ দমনের পুলিশের পাশা-পাশি জনগণকে এগিয়ে আসতে হবে। দেশের একজন নাগরিক হিসাবে এদায়িত্ব প্রত্যেকের আছে। তবে পুলিশ হচ্ছে, সরকারের চাকুরে এবং শত সীমাবদ্ধতা থাকার স্বর্থেও এদায়িত্ব পালন করে যাচ্ছে। পুলিশ হচ্ছে জনগণের সেবাদানকারী প্রতিষ্ঠান এবং জনগণকে সেবা দিয়ে যেসব পুলিশ যোগ্যতা ও দক্ষতার পরিচয় দেবে তারাই হচ্ছে প্রকৃত পুলিশ। জনগণ পুলিশের ব্যবহারে এবং কৃতকর্মের হয়রানী শিকার হলে তা কোন মতেই বর্ধাস্থ করা যাবেনা। ১৯শে জুলাই টেকনাফ মডেল থানা মিলনায়তনে “ওপেন হাউস ডে” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। থানা পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ শফিউল আলমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ও’সি) মোঃ মাঈনউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলার পুলিশ সুপার কার্যালয়ের (প্রশাসন) অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক পুতুল, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) সাইলাউ মারমা, উখিয়া থানার (ও’সি) আবুল খাইয়ের, পৌর মেয়র হাজী মোঃ ইসলাম, টেকনাফ উপজেলা আঃমীলীগের সভাপতি ও সাবেক সাবেক সাংসদ অধ্যাপক মোঃ আলী, সাধারণ সম্পাদক হাজ্বী নুরুল বশর, টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান শাহ্জান মিয়া, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, কমিউনিটি পুলিশের সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক আবুল কালাম, সিঃ সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী, সাংবাদিক কাইসার ফারভেজ, আঃমীলীগ নেতা সোনা আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ, হ্নীলা ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর সভাপতি ফরিদ আহমদ ও শিক্ষক জহিরুল হক চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য লোকজন।