টেকনাফে ই*য়া*বা*সহ এক মা*দ*ক কারবারী গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ১৩ জুলাই সন্ধ্যা পৌনে ৭টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার কুলারপাড়ায় মাদক বিরোধী অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে নাজির পাড়ার ছৈয়দুল ইসলামের পুত্র মোঃ আলমগীর (৩২) কে ১টি শপিং ব্যাগসহ গ্রেফতার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে তার হেফাজত হতে ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ( ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###