ঘুমধুম পুলিশ ফাঁড়িতে কন্সটেবল তুষার স্নরণে বিশেষ প্রার্থনা ও ভোজন সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শ.ম.গফুর, উখিয়া :

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে দায়ীত্ব ও কর্তব্যরত কনস্টেবল অকাল প্রয়াত তুষার কান্তি দে স্নরণে বিশেষ প্রার্থনা ও ভোজন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল (শনিবার) দুপুর টা থেকে এ ভোজন পর্ব ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠান শুরু হয়। এতে ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি)একেএম জাহাঙ্গীর আজিজ, নাইক্ষ্যংছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রাজা মিয়া, আজিজ,উখিয়া থানার এসআই আনিসুর রহমান, বিঞ্চু কুমার রায়,ব্যবসায়ী কবির আহমদ সওদাগর, ইসহাক সওদাগর,শহীদুল ইসলাম সবুজ, শ্রমিক নেতা ঝুলন্ত কান্তি দে সহ সাংবাদিক,জনপ্রতিনিধি,শিক্ষক, ব্যবসায়ী, ছাত্র ও যুব সমাজ সহ বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ ছাড়াও উল্ল্যেখযোগ্য এতিম -মিসকিন উপস্থিত ছিলেন। ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ চৌকস কর্মকর্তা উপ -পরিদর্শক মোঃএরশাদ উল্লাহ এর সার্বিক তত্ত্বাবিধানে এ মহতি উদ্যোগ বাস্তবায়িত হয়। তাকে সহযোগিতা করেন তদন্ত কেন্দ্র পুলিশের এস আই আমিনুর রহমান ফরহাদ, মোঃআলমগীর কবির,এএসআই জমির উদ্দিন, জুয়েল সহ শত -শত লোকজন উপস্থিত থেকে ভোজন পর্বে উপস্থিত থেকে বিশেষ প্রার্থনা সভায় যোগদান করেন। উক্ত ভোজন পর্বে অনন্ত ২শতাধিক লোকজনকে আপ্যায়িত করা হয় বলে জানান, ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ মোঃএরশাদ উল্লাহ। উল্ল্যেখঃ তুষার কান্তি দে গত ৩১ মার্চ দায়ীত্ব ও কর্তব্যরত
অবস্থায় ঘুমধুম পুলিশ ফাঁড়িতে নিজ গুলি ঠেকিয়ে আত্মহত্যা করেন। তার বাড়ি চট্রগ্রামের সীতাকুন্ড থানার রহমত নগরে। বাবা অমল দে। তিনি ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন।