টেকনাফে সম্প্রীতি সমাবেশ ২০২১ উদযাপন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : টেকনাফ মডেল থানার উদ্যোগে জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সাংস্কৃতিক সংগঠণ ছাত্র-শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার জনগনকে নিয়ে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২১ অক্টোবর) বেলা সাড়ে ১২.৩০ টায় মেরিন সিটি হাসপাতালের চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে কুমিল্লায় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীরা জাতিকে দ্বিধা-বিভক্ত করতে চায়। কিন্তু বাংলাদেশ সব ধর্মের মানুষের সম্প্রীতির দেশ। এদেশে প্রত্যেক ধর্মের মানুষ শান্তিপূর্নভবে বসবাস করবে। কেউ যেন তা বিনষ্ট করতে না পারে সেদিকে সবার সজাগ থাকতে আহ্বান জানান। বক্তারা উদ্ভুদ পরিস্থিতির সৃষ্টির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করেন।

সমাবেশে বক্তব্য দেন- টেকনাফ পৌরসভা ২ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আবু হারেছ, মানসিক রোগীদের তহবিল মারোত কেন্দ্রীয় সভাপতি আবু সুফিয়ান , সোনা আলী সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তি বর্গ।