কক্সবাজার প্রতিনিধি-
আগামী ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কক্সবাজার শেখ কামাল ক্রীকেট স্টেডিয়াম সংলগ্ন মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল- আলম হানিফ এমপি। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।
সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন।
