আলীকদমে জিএফএস পানি অপচয় হচ্ছে ; অপচয়রোধে পদক্ষেপ গ্রহণের দাবী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : আলীকদম উপজেলায় চৈক্ষ্যং ইউনিয়নস্থ রেপাড়পাড়ায় জিএফএস এর পানি অপচয় হচ্ছে। স্থানীয়দের পানি সংকট নিরষনে বান্দরবান জেলা পরিষদ এর অর্থায়নে স্থাপিত জিএফএস লাইনটি অযত্নে রয়েছে। গেটবলদ্বারা নিয়ন্ত্রণ না থাকায় প্রতিদিন প্রচুর পানি চলে যাচ্ছে। তত্বাবধানের দাবী উঠেছে স্থানীয়ভাবে ।
আলীকদম উপজেলা চৈক্ষ্যং ইউনিয়নস্থ রেপাড়পাড়া বাজারসহ আশপাশের কয়েকটি গ্রাম নিয়ে ঘন বসতি পূর্ন একটি এলাকা। ভূগর্ভস্থ পানির লেয়ার না থাকায় সেখানে রিংটিউব ওয়েলে বছরে ৫ মাস পানি মোটেও থাকেনা। শুস্ক মৌসুমে পানি শুণ্যতা হাহাকার পড়েযায়। নদীপাড়ের পরিবারগুলোর ব্যাবহারের পানি সংকট না হলেও সবাই পানীয় জলের তীব্র সমস্যায় থাকে ১২ মাস।
স্থানীয়দের দুর্দশা লাগবে পার্বত্য চ.উ.বোর্ড জেলা পরিষদের মাধ্যমে জিএফএস স্থাপন করে বাসিন্দাদের পানি প্রাপ্তি নিশ্চিত করেন। রেপাড়পাড়া বাজার পয়েন্ট থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ধুপ্রæঝিরি মুরুংপাড়ার পাশে একটি পাহাড়ি ঢালুতে জিএফএস পদ্ধতিতে পানি সরবরাহের প্রকল্প বাস্তবায়িত হয়। এর ফলে সরবরাহকৃত পানি দিয়ে রেপাড়পাড়া বাজার-আবাসিক রাস্তা পর্যন্ত বাড়িঘর, দোকানপাটের চাহিদা মেটানো হয়।
স্থানীয়দের সুবিধার্থে বেশ কয়েকটি স্থানে নল দিয়ে পানি নেয়ার ব্যবস্থা করা হয়। এর মধ্যে রেপাড়পাড়া বাজারস্থ ধুপ্রæঝিরি রাস্তা পয়েন্টে পানির এই নলটি ২৪ ঘন্টাই খোলা থাকে। একটি গেটবল লাগিয়ে এই অপচয় রোধ করার ব্যাপারে সবাই উদাসিন(!)। এই নলটি দিয়ে প্রচুর পানি অপচয় হচ্ছে, অপরদিকে বাজারসহ অন্যান্য স্থানে পানি পাচ্ছেনা বাসিন্দারা।
খোলা নলটিতে একটি গেটবল লাগিয়ে বাজারসহ আশপাশের লাইনে পানি সরবরাহ নিশ্চিত করার দাবী জানান স্থানীয়রা। এলাকাবাসী জানায়, কোন মহল এর তত্বাবধান করা প্রয়োজন, একই সাথে খোলা নলটির পাশে একটি হাউস করে পানি মজুদ করা যেতে পারে বলেও তারা জানায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন সবাই।