উপজেলা সামাজিক সম্প্রীতি ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

পিকলু দত্ত : টেকনাফে শারদীয় দুর্গাপূজা ও উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সভা ১২ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহি অফিসার ও সহকারী কমিশনার ভূমি এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি স্বাগত বক্তব্য রাখেন।
305453330 1203806270464090 4059113321969119863 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
টেকনাফ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে সামাজিক সম্প্রীতি স্থাপন সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন. টেকনাফ উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব নুরুল বশর. টেকনাফ মডেল থানার তদন্ত অফিসার নাছির উদ্দীন. হোয়াইকং ইউনিয়নের চেয়ারম্যান. মাওঃ নুর আহমদ আনোয়ারী, আওয়ামী লীগ নেতা জহির হোসেন এম এ. উপজেলা মহিলা বিষয়ক অফিসার শওকত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহির হোসেন. সরোওয়ার . টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র (২) ও কাউন্সিলর হাফেজ এনামুল হাছান.উপজেলা কৃষি অফিসার. উপজেলা মাধ্যমিক অফিসার আনন্দ ভৌমিক। উপস্থিত ছিলেন. টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমদাদ হোসেন. উপজেলা, সমাজ সেবা অফিসার খোরশেদ আলম.উপজেলা তথ্য সেবা অফিসার তাছলিমা খাতুন সহ উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার.আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি.বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি বৃন্দ. বিভিন্ন সংখ্যালঘু প্রতিনিধিবৃন্দ. মসজিদের ইমাম ও সুশীল সমাজ।পরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।