জাহাঙ্গীর আলম, টেকনাফ।
সারাদেশের ন্যায় বিপুল উৎসাহ উদ্দীপনায় টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহি হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।৩০ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু করে ২ টা পর্যন্ত স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের ভোট গ্রহণ চলে। বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীগণ নিজেরাই নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার ও পুলিং এজেন্টে হিসেবে দায়িত্ব পালন করে ভোট নেয়।
সকাল ১০ টায় হোয়াইক্যং উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন পরিদর্শনে গেলে অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী মুসা ও হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এনামুল হক সহ শিক্ষক বৃন্দগণ।
এদিকে নির্বাচন চলাকালিন সময়ে হোয়াইক্যংয়ের ঐতিহ্যবাহি আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়। স্কুলের প্রতিটি শ্রেণির ছাত্র-ছাত্রীরা প্রতক্ষ্যভাবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন । ছাত্র-ছাত্রীদের সারিবদ্ধভাবে ভোট প্রদানের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।প্রার্থীরা তাদের সহপাঠিদের ভোটে প্রতিদ্বন্দিতার মাধ্যমে নিজ পদে নির্বাচিত হন।৬ষ্ঠ শ্রেণী থেকে আমিনা আক্তার প্রথম,রাবেয়া আক্তার দ্বিতীয়,জেয়া থোইং তৃতীয়।৭ম শ্রেণী থেকে শফিকুল ইসলাম প্রথম,জান্নাতুল আবরার দ্বিতীয়,দীপান্বিতা বেদাজ্ঞ,তৃতীয় হন।৮ম শ্রেণী থেকে মর্জিনা আক্তার প্রথম,ফায়সাল উদ্দিন তুহিন দ্বিতীয়,রিয়াজ উদ্দিন,তৃতীয় হন।৯ম শ্রেণী থেকে প্রথম রেবেকা,দ্বিতীয় মোঃ আব্দুল্লাহ আল স¤্রাট ,তৃতীয়,আব্দুল্লাহ আল ফায়সাল তৃতীয় হন।১০ম শ্রেণী থেকে প্রথম, মোঃ ফাহিম,দ্বিতীয় রেশমা আক্তার,তৃতীয় রিফাত হাসান নির্বাচিত হন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা মানবন্ধব সরকার।কোমলমতি শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করতে সরকার এই নির্বাচনের আয়োজন করেছে এবং এ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের জয়-পরাজয় মেনে নেয়ার মানসিকতা তৈরি হবে। বর্তমান সরকারের চিন্তা চেতনায় আজকে তৃণমুলে স্কুল পর্যায়ে থেকে যেভাবে সরকার গণতান্ত্রিক চর্চার উদ্যোগ নিয়েছেন, তা ভবিষ্যতের জন্য আরো সুফল বয়ে আনবে ।
