টেকনাফে সামুদ্রিক মাছের ভেতরে করে পাচারকালে ইয়াবাসহ আটক-২ ; ট্রাক ও মাছ জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্র হতে আহরিত মাছের ভেতরে করে পাচারের সময় ইয়াবাসহ ২জনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় মাদক পাচার কাজে ব্যবহৃত ট্রাক ও মাছ জব্দ করা হয়।

জানা যায়, ১০জুলাই ভোররাত আড়াই টারদিকে টেকনাফ থেকে শহরগামী একটি ট্রাক টেকনাফ কোস্টগার্ড বিসিজি ষ্টেশন সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে থামিয়ে তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা, ব্যবহৃত ট্রাক ও ৫ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। এসময় টেকনাফের মোঃ নুরুল আমিন (২৫) এবং ফয়সাল (১৯) কে আটক করা হয়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও ট্রাকসহ ধৃত মাদক পাচারকারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা করে এবং জব্দকৃত মাছ মংস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিম খানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয় বলে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন এম হায়াত ইবনে সিদ্দিক নিশ্চিত করেন। ###