টেকনাফে এসইআইপি প্রকল্পের দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

ফরিদুল আলম : টেকনাফে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগ বাস্তবায়িত স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগাম (এসইআইপি) প্রকল্পের সোশ্যাল মার্কেটিং কার্যক্রমের অংশ হিসেবে কর্মহীন যুবক, নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ করতে একটি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৩জুলাই (শনিবার) সকাল সাড়ে ১০টায় টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন হতে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হ্নীলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। এরপর এসইআইপি প্রকল্পের দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসইআইপি প্রকল্পের ওয়ার্কশপ ফ্যাসিলেটেটর মোঃ আবু আজম নুরের সঞ্চালনায় উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন, বশির আহমদ মেম্বার, বেলাল উদ্দিন মেম্বার, মোঃ রফিকুল ইসলাম মেম্বার, রেজাউল করিম মেম্বার, জামাল হোছন মেম্বার, মোঃ আলী মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার রাহামা আক্তার, নাসরিন পারভীন কবির, ইউপি সচিব শেখ ফডিরদুল আলম, সাবেক মেম্বার ছালেহ আহমদ, ক্বারী ফরিদুল আলম, আইয়ুব খান, মুফিজুর রহমান, গুরা মিয়া, মীর কাশেমসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, উন্নয়নকর্মী এবং গণমাধ্যমকর্মী ও সমাজের অনগ্রসর শ্রেণির প্রতিনিধিসহ মোট ৪৬জন প্রতিনিধি অংশ নেন।
কর্মশালায় স্বাগত বক্তব্যে এসইআইপি প্রকল্পের ওয়ার্কশপ ফ্যাসিলেটেটর মোঃ আবু আজম নুর বলেন, এসইআইপি প্রকল্পের সোশ্যাল মার্কেটিং কার্যক্রমের উদ্দেশ্য, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তা, প্রশিক্ষণ সুবিধাসমূহ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে প্রশিক্ষণ সুবিধা পৌঁছে দিতে করণীয়, প্রশিক্ষণার্থীদের সুবিধাদি ইত্যাদি বিষয়সহ সোশ্যাল মার্কেটিং কার্যক্রমের সার্বিক দিক নিয়ে মূল বিষয়বস্তু ভিডিও প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করেন।
Teknaf Pic B 2 23 07 22 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, সীমান্তে সর্বনাশা মাদকের কারণে নাফনদীতে মাছ শিকার বন্ধ থাকায় টেকনাফের প্রত্যন্ত এলাকায় বেকারত্বের সংখ্যা বেশী। তাই অত্র অঞ্চলে এই ধরনের একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং প্রচারণা অতীব গুরুত্বপূর্ণ। অত্র অঞ্চলের বেকার ও ক্ষুদ্্র নৃ-গোষ্ঠী, নারী, কর্মহীন যুবকসহ অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষ কর্মীতে রূপান্তরিত করতে না পারলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অব্যাহত ধারা আরো ত্বরান্বিত করা সম্ভব হবে না। এজন্য সরকারের উদ্যোগে সারাদেশে সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সেক্টরের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি করতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্য্যক্রম অব্যাহত আছে। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সুবিধাসমূহ দেশের সকল শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দিতে না পারলে কাংখিত জনগোষ্ঠীকে দক্ষতা প্রশিক্ষণে অন্তর্ভূক্ত করা সম্ভব হবে না। ফলে সরকারের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে না। তাই দক্ষতা প্রশিক্ষণের বার্তা উদ্দীষ্ট জনগোষ্ঠীর মাঝে ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট অংশীজনদের কার্যকর ভূমিকা আরো জোরদার করতে হবে।
উল্লেখ্য, ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে। দেশের নারীসহ কর্মক্ষম জনগোষ্ঠীর দক্ষতা বাড়ানোর মাধ্যমে উপযুক্ত কর্মসংস্থানে নিয়োজিত করে সরকারের নির্ধারিত লক্ষ্য পূরণে সকলকে কাজ করতে হবে। দেশের যুব সমাজকে প্রশিক্ষিত করতে পারলে তাদের অনেকে উদ্যোক্তা হিসেবে অন্যের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। এরপর এক লোকজ সংগীতের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করছে। ###