খুলনা মহানগর ছাত্রদলের সভাপতি নাশকতা মামলায় গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : খুলনা মহানগর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করে সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে বাবুকে গ্রেফতার করে সোনাডাঙ্গা থানা পুলিশ। গ্রেফতার বাবু একটি নাশকতাসহ তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।